ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সে কয়েক দিনের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইরুকে মনোনীত করেছেন।
বাইরু মধ্যপন্থি নেতা হিসেবে পরিচিত। ৪ ডিসেম্বর পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে পদচ্যুত হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার, যা ফ্রান্সকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দেয়। এক দিন পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল।
মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বাইরু। তিনি দক্ষিণ-পশ্চিমের একজন মেয়র এবং মোডেম দলের শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার আগে বাইরুর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক করেছেন ইমানুয়েল মাখোঁ। খবর বিবিসি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি