৬ মে ২০২৬

ফোনে ডেকে নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্যকে খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফোনে ডেকে নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্যকে খুন
বাংলাপ্রেস ডেস্ক: ইউনিয়ন পরিষদ থেকে ফোনে ডেকে নিয়ে গুলি করে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিকে এ ঘটনা ঘটে। তিনি সুন্দলী ইউনিয়নের অশান্ত সরকারের ছেলে। নিহত উত্তম সরকার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন পরিষদে দাফতরিক কাজ করা অবস্থায় ফোনে উত্তম সরকারকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গায় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক বলেন, ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। তার বুকের অংশ ভেদ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি