৫ মে ২০২৬

ফোবানার জাকারিয়া-রফিককে আজীবন বহিস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফোবানার জাকারিয়া-রফিককে আজীবন বহিস্কার
নিজস্ব প্রতিবেদক: সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র সাবেক দুই সদস্যকে তাদের স্ব স্ব পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। চলতি বছর অনুষ্ঠিত ৩৬তম ফোবানা সম্মেলনের শেষদিনে অনুষ্ঠিত ফোবানার সাধারন সভায় সর্বসম্মতিতে ফোবানার উক্ত দুই সাবেক সদস্যকে ফোবানা থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বহিস্কৃতরা হলেন নিউইয়র্কের জাকারিয়া চৌধুরী এবং হিউস্টন টেক্সাসের রফিক খান। ফোবানার বর্তমান চেয়ারপার্সন ড. আহসান চৌধুরী হিরো এবং এক্সিকিউটিভ সেক্রেটারী নাহিদুল খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোবানার সংবিধান বিরোধী কর্মকান্ড, ফোবানার সুনাম ক্ষুন্ন, ফোবানার মতো বৃহৎ অ্যাসোসিয়েশনকে নিজ স্বার্থে ব্যবহারের অপপ্রয়াস সহ নানান নিয়ম বহির্ভুত কর্মকান্ড পরিচালনার মতো ঘৃন্য কাজে সম্পৃক্ততার জন্য তাদের ফোবানা থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করে সাধারন সভায় উপস্থিত সদস্যরা। গত ৪ সেপ্টেম্বর সাধারন সভায় অংশগ্রহন করেন উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা ফোবানার সদস্যভুক্ত ৬২টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহনকারী সকল প্রতিনিধিরাই তাদের দুজনের ন্যাক্কারজনক কাজের নিন্দা জানান এবং সমস্বরে তাদের আজীবন বহিষ্কারের দাবি তোলেন। উপস্থিত সকলের দাবির ভিত্তিতেই নিউইয়র্কের জাকারিয়া চৌধুরী এবং হিউস্টন টেক্সাসের রফিক খান ফোবানা থেকে আজীবন বহিস্কারের চূড়ান্ত সিদ্ধান্তটি সাধারন সভায় সর্বসম্মিতে গৃহিত হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি