ফোবানা সম্মেলনকে উৎসর্গ করে শিল্পী কৌশলী ইমার নতুন গান
যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমা
নিজস্ব প্রতিবেদক: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন নিয়ে নতুন গান বাঁধলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা। তরুন প্রজন্মের এ শিল্পী ইতোমধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সমকালীন গান গেয়ে উত্তর আমেরিকায় বেশ সাড়া ফেলেছেন। ফোবানা সম্মেলন নিয়ে তার নতুন গানের কথা এরকম-
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিনোদন
খুশিতে ভরে প্রবাসীদের মনপ্রাণ,
দুঃখ কষ্ট ভুলে থাকি মহা মিলন মেলায়
আমাদের ফোবানায়।
ফোবানা সম্মেলন নিয়ে ছাবেদ সাথী'র কথা ও সুরে নতুন এ গানটি সাম্প্রতি তুলেছেন শিল্পী কৌশলী ইমা।
এ গান প্রসঙ্গে শিল্পী কৌশলী ইমা এ প্রতিবেদক জানান, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন প্রবাসীদের জন্য একটি মাইলফলক। এ যাবত প্রায় ২০টি ফোবানা সম্মেলনে অংশ নিয়ে তিনি লালন লোকগীতিসহ নিজের কিছু মৌলিক গান গেয়েছেন। তখন থেকেই ভাবছিলেন কখনও সুযোগ পেলে ফোবানা) সম্মেলনের বিষয়বস্তু নিয়ে গান গাইবেন। এবারে এ আশা হয়তোবা পুর্ণ হবে। সুষ্ঠ পরিবেশে ফোবানাপ্রেমীদের গানটি শোনাতে পারলে নিজেকে ধন্য মনে করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
কৌশলী ইমা ২০১৫ সালে কিংবদন্তি কবি হেলাল হাফিজের শিহরণ জাগা উচ্চকণ্ঠের ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামের কবিতাটি গানে রুপান্তরের পর তিনি গেয়েছেন। এ গানটি গাওয়া তার জীবনে একটি স্মরণীয় ঘটনা। গানটি তার শিল্পী জীবনে একটি মাইল ফলক হয়ে থাকবে। তেমনি ফোবানা সম্মেলন নিয়ে নতুন গান আরেকটি মাইলফলক হবে। এ গানটি বাংলা সঙ্গীত পিপাসু ও ফোবানাপ্রেমীদের মনের খোরাক মেটাবে বলে কৌশলী ইমা আশা করছেন।
উল্লেখ্য, শিল্পী কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। শিল্পী কৌশলী ইমা ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি লাভ করেন। তার বৈচিত্র্যময় গানের সংকলন নিয়ে আমলনামা ডটকম, মাটির মানুষ ও জেন্টেলম্যান নামে ৩টি অ্যালবাম বের হয়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সঙ্গীত একাডেমি