ফোবানা চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাহী পরিষদের অনাস্থা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : অসাংগঠনিক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) নির্বাহী পরিষদের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন কর্তৃক অনৈতিক ও অসাংগঠনিক কর্মকাণ্ডের লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন নির্বাহী পরিষদ। গত বুধবার (১৬ জুন) ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির এক যৌথ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে উল্লেখ করেছেন ফোবানা নির্বাহী পরিষদের নির্বাহী সচিব ও মিডিয়া এন্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী।
মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত ২০ শে জুন ২০২১ তারিখে ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি অনিয়মতান্ত্রিকভাবে ভিত্তিহীন, অসত্য, বিভ্রান্তিমূলক সংবাদ গণমাধ্যমে এই মর্মে প্রচার করেন যে, তিনি চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ক্ষমতাবলে ভাইস চেয়ারম্যান ড: আহসান চৌধুরী (হিরো) এবং এক্সেকিউটিভ সেক্রেটারী মাসুদ চৌধুরীকে বহিষ্কার করেছেন।
১৬ই জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদনক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অনুযায়ী সকল সিদ্ধান্ত গৃহিত হয় কিন্তু কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক তা অগ্রাহ্য করে স্বাগতিক সংগঠনের পক্ষে অগণতান্ত্রিকভাবে রায় দেয়ার চেষ্টা করা হলে কেন্দ্রীয় কিমিটির ৩১ সদস্যের মধ্যে ২০ সদস্যের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত হয়। আর এই অনাস্থা প্রস্তাবের সূত্র ধরেই চেয়ারম্যান তার বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে এই বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন বলে উল্লেখ করেন নির্বাহী পরিষদের নির্বাহী সচিব।
তিনি জানান, ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড: আহসান চৌধুরী (হিরো)এবং এক্সেকিউটিভ সেক্রেটারী মাসুদ চৌধুরী সবাই স্ব স্ব দায়িত্বে নিয়মতান্ত্রিকভাবে বহাল রয়েছেন। ফোবানার কেন্দ্রীয় কমিটির কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই সকলকে এই ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হাবার জন্য অনুরোধ জানান। যে কোন প্রশ্ন বা তথ্যের জন্য ফোবানা এক্সেকিউটিভ সেক্রেটারির সাথে যোগাযোগ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো তিনি।
এদিকে, ফোবানা নির্বাহী পরিষদ দেশ ও প্রবাসের সকল বাংলাদেশিদের জ্ঞাতার্থে জানিয়েছেন চলতি বছরে অনুষ্ঠিতব্য ৩৫তম সম্মেলনের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রাখতে নিয়মানুযায়ী আগামী ৩,৪ ও ৫ সেপ্টেম্বর সম্মলেন অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৬ জুন) ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির এক যৌথ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নিমন্ত্রণকারী সংগঠন/কমিটি সম্মেলনের নির্ধারিত দিন সেপ্টেম্বর ৩,৪ ও ৫ এর পরিবর্তে আগামী ২৬, ২৭, ও ২৮ নভেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে যে অপপ্রচার চালাচ্ছেন তা বিভ্রান্তিমূলক এবং সংগঠন বিরোধী কর্মকান্ড। তাদের এ ঘোষণা বা অপপ্রচার বন্ধ করতে নিমন্ত্রণকারী সংগঠন/কমিটিকে সতর্ক করেছেন ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি