৭ মে ২০২৬

ফনিতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফনিতে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফররত প্রধানমন্ত্রী এই শুকরিয়া আদায় করেছেন বলে শনিবার তার কার্যালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট খুবই প্রবল ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে শনিবার সকালে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় ঘূর্ণিঝড়টি স্থলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়। যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফণীর আগমনের খবরেই লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফণীর আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন।

ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। শুক্রবার বাদ জুমা সারা দেশে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।

এদিকে, শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবেলায় গৃহীত প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

দ্রুত সময়ের মধ্যে উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১২ লাখ মানুষকে সাইক্লোন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি