৭ মে ২০২৬

ফণী অনেকটা দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফণী অনেকটা দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকবে

বাংলাপ্রেস ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় ফণী প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরে পরিচালক সামছুদ্দিন আহমদ।

৩ মে শুক্রবার সকালে এক বিফিংয়ে তিনি বলেন, আইলা কিংবা সিডর নয়, ঘূর্ণিঝড় ফণীর ধরণ অনেকটা ঘুর্ণিঝড় মহাসেনের মতো। ২০১৩ সালে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের মত শক্তিশালী হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে ফণী। অর্থাৎ মহাসেনের সময় যে গতি ছিল ৬০ থেকে ৯০ কিলোমিটার। তেমনি ফণীও ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানবে।

তিনি বলেন, ভারতের ওডিশা রাজ্যে বাংলাদেশ সময় ৩ মে শুক্রবার সকাল নয়টার দিকে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ফণী। আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। এটি প্রথমে খুলনাঞ্চলে আঘাত হানবে। তবে, বাংলাদেশে আসতে আসতে বর্তমানে যে শক্তি তার অর্ধেক কমে যাবে।

সামছুদ্দিন আহমদ আরও বলেন, ‘কেউ কেউ বলছে এটি সিডর বা আইলার মতো হবে কিনা। তাদের জন্য বলছি ফণী এসব ঘূর্ণিঝড়ের মত শক্তিশালী নয়। এটি ভারতে এখন যেভাবে আঘাত হানছে সে তুলনায় অপেক্ষাকৃত অর্ধেক শক্তি কমে যাবে। এটির প্রভাবে দেশে গাছপালার ক্ষতি হতে পারে। তবে, প্রাণহানীর শঙ্কা শূন্য শতাংশ।

এদিকে ভারতের গণমাধ্যম বলছে, স্থানীয় সময় ৩ মে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘূর্ণিঝড় তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে। ওই সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২১০ কিলোমিটার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি