ফ্ল্যাট কেলেঙ্কারিতে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকি একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করেন। এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে।
বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিককে একাধিকবার প্রশ্ন করা হয়েছে, ৭ লাখ পাউন্ডের মূল্যমানের দুই শয্যাকক্ষের ফ্ল্যাটটি তাকে উপহার দেয়া হয়েছে কিনা। তবে তিনি প্রথমে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তার বাবা-মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন। এরপর, দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তিনি।
তবে, লেবার পার্টির একাধিক সূত্র জানিয়েছে, ফ্ল্যাটটি আসলে এক ডেভেলপার ‘কৃতজ্ঞতাস্বরূপ’ তাকে উপহার দিয়েছেন। ফ্ল্যাটটির মালিক ছিলেন বাংলাদেশী ডেভেলপার আব্দুল মোতালিফ। যিনি ২০০১ সালে এই ফ্ল্যাট কিনেছিলেন এবং পরে টিউলিপ সিদ্দিককে এটি হস্তান্তর করেন।
এই ঘটনার পর, ব্রিটেনের কয়েকজন এমপি টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলছেন। টরি এমপি বব ব্ল্যাকম্যান এবং ম্যাট ভিকার্সসহ অন্যান্যরা দাবি করেছেন, যদি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পরিষ্কার না করেন। তবে তার মন্ত্রিত্ব অব্যাহত রাখা সম্ভব হবে না।
শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি