৪ মে ২০২৬

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জহির সম্পাদক আশরাফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জহির সম্পাদক আশরাফ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার নতুন কমিটিতে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মোহাম্মদ রহমান জহির এবং সাধারন সম্পাদক পদে আরিফ আহমেদ আশরাফ নির্বাচিত হয়েছেন। ফ্লোরিডার পাম বীচের একটি রেস্তোরাঁয় গত রবিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ রহমান জহির। গত এক বছরের সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান, সাংগঠনিক সম্পাদক আউয়ালে দয়ান, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ, পরিচালকমণ্ডলী সদস্য আলমগীর কবির, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মহসিন, রফিকুল হক, রফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ ও জনি এস জনি প্রমুখ। এছাড়া বার্ষিক সাধারন সভায় বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহেদ মাহফুজ, মোঃ সৈয়দ হারুন,নুরু শেখ, মোহাম্মদ হারুন, মাহবুব চৌধুরী,অসীম কুমার টিটু,পপি ইসলাম, শামসুন্নাহার, মোলসারি খানম প্রমুখ। সভায় ৩০ সদস্যের ত্রি-বার্ষিক একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার মোহাম্মদ এমরান কমিটির সদস্যদের সবার মাঝে পরিচয় করিয়ে দেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যা হলেন- প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমরান, সিনিয়র উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ, সিনিয়ার উপদেষ্টা সৈয়দ হারুন, সিনিয়র উপদেষ্টা এমরানুল হক চাকলাদার, উপদেষ্টা ডক্টর শামসাদ বেগম, উপদেষ্টা আকবর হোসেন মোহন, উপদেষ্টা আলমগীর কবির, উপদেষ্টা রুবাইয়া মামুন, উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা একেএম হোসেন হিটু ও উপদেষ্টা নুর উদ্দিন শেখ। পরিচালকমণ্ডলী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মোহাম্মদ ইমরান (প্রধান উপদেষ্টা), এম রহমান জহির (প্রেসিডেন্ট), এবিএম গোলাম মোস্তফা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), রানা হক (ভাইস প্রেসিডেন্ট), মোহাম্মদ শাহেদ ( ভাইস প্রেসিডেন্ট), আরিফ আহমেদ আশরাফ (সাধারন সম্পাদক), ইফতেখার হোসেন রিঙ্কু, রফিকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), রেজা ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), আওয়ালে দয়ান সাংগঠনিক সম্পাদক, ইমরান জনি (ইভেন্ট পরিচালক), রফিকুল হক (যোগাযোগ সম্পাদক), কবীর চৌধুরী তুহিন (আপ্যায়ন সম্পাদক), এস আই জুয়েল (কোষাধ্যক্ষ), মোঃ খোরশেদ (প্রচার সম্পাদক), মহসিন রহমান (ফান্ড রেইজিং সম্পাদক), মাজহারুল ইসলাম(ফান্ড রেইজিং ডাইরেক্টর), ও মোহাম্মদ হাবিবুল্লাহ(প্রচার বিষয়ক উপদেষ্টা)। নির্বাহী পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন তামান্না আহমেদ, কুতুবউদ্দিন, মহিউদ্দিন ভুট্টো, আনোয়ারুল করিম শাহীন, আবু টি খান, সিরাজুল ইসলাম তালুকদার, রাশেদ চৌধুরী টিটু, তানভীর আহমেদ, মোহাম্মদ হারুন চৌধুরী, তৌহিদুল আলম টিটু, মোলসারি খানম, পপি ইসলাম, শামসুন্নাহার, উত্তম কুমার দে, অসীম রায়, মাহবুব চৌধুরী, ফয়সাল আহমেদ, নাজমুস সাকিব, ও নাজমুন আকিব প্রমুখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি