২৬ আগস্ট ২০২৬

ফিট থাকতে প্রতিদিন কী খান কৃতি শ্যানন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
ফিট থাকতে প্রতিদিন কী খান কৃতি শ্যানন?

বাংলাপ্রেস ডেস্ক:  ওজন নিয়ন্ত্রণে রাখতে মানুষ কত কিছুই না করে থাকে।গ্রাম-মিলিগ্রামে মেপে খায় খাবার, ব্যায়াম করে। বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ফাইবার আর ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে পান করে থাকেন। তিনি বলেন, তিনি ভালো থাকার জন্য বিশেষ এই ‘ফাইবার ড্রিংক’ পান করে থাকেন। কারণ ভালো থাকার জন্য প্রতিদিন পানির সঙ্গে ফাইবার আর ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট মিশিয়ে পান করা স্বাস্থ্যের জন্য উপকারী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী। 

তিনি বলেন, সবাই সর্বক্ষণ প্রোটিনের কথাই বলে থাকেন। শুধু প্রোটিন আর প্রোটিন। এতটাই যে আমরা ফাইবারের গুরুত্ব ভুলতে বসেছি। আমি কিন্তু ফাইবার খেতে ভুলি না। প্রতিদিন ফাইবার আর ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে আমার খাওয়া চাই-ই চাই। 

তবে কৃতি শ্যানন যেভাবে ফাইবার এবং ইলেকট্রোলাইট পান করে থাকেন, তা সঠিক পদ্ধতি নয় বলেই মনে করছেন বেঙ্গালুরুর পুষ্টিবিদ এডউইনা রাজ। অভিনেত্রীর পানীয় কেন সবার জন্য ঠিক নয়, সে কথাও জানিয়েছেন তিনি। 

কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাদ্য উপাদান অনেক বেশি কার্যকর বলে মনে করেন এডউইনা রাজ। তিনি বলেন, শাকসবজি, ফলমূল, ওটস, ডাল, দানাশস্য এবং বীজ থেকে পর্যাপ্ত ফাইবার পাওয়া সম্ভব। পাশাপাশি ডাবের পানি, কলা, কমলা, টমেটো ও দই থেকে প্রাকৃতিক ইলেকট্রোলাইট পাওয়া যায়।

তবে একটি সমস্যা প্রকট আকার ধারণ করেছে, সেটি হচ্ছে— অনেকেই অন্ধভাবে তারকাদের ডায়েট অনুসরণ করে থাকেন। যা এ ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। এ বিষয়ে পুষ্টিবিদ জানাচ্ছেন, ফাইবার ও ইলেকট্রোলাইট একসঙ্গে গ্রহণ করলেই যে তা উপকার করবে, এমনটি নয়। হঠাৎ অতিরিক্ত ফাইবার খেলে গ্যাস, পেটফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। আর ফাইবারের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। তা ছাড়া অতিরিক্ত ইলেকট্রোলাইট শরীরে গেলে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যারা সারা দিনে প্রচুর শারীরচর্চা করে থাকেন, ঘাম ঝরান, তাদের জন্য ইলেকট্রোলাইট বেশি দরকার। 

এ ছাড়া কিডনি, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের এ ধরনের সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চলুন জেনে নেওয়া যাক, ওই পানীয় ঠিক কীভাবে শরীরকে ভালো থাকতে সাহায্য করে। এবং এর উপকারিতা কী?

১. ফাইবার হজমপ্রক্রিয়া উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে। যেহেতু পেট থেকেই শরীরের নানা রোগের সূচনা, তাই পেট পরিষ্কার এবং ভালো রাখার জন্য এটি নিঃসন্দেহে কার্যকর।

২. সোডিয়াম ও পটাশিয়ামের মতো উপাদানসমৃদ্ধ ইলেকট্রোলাইট শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সক্ষম। সেই সঙ্গে স্নায়ু ও মাংসপেশির কাজ করার ক্ষমতাও বজায় রাখে। সারা দিনের শেষে যে ক্লান্তিবোধ আসে স্নায়ু আর পেশিতে, তা দূর করে থাকে। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি