৪ মে ২০২৬

ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিন বৈঠক শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিন বৈঠক শুরু

বাংলাপ্রেস অনলাইন: ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ঐতিহাসিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হেনসিঙ্কির প্রেসিডেন্সিয়াল প্যালেসে ৯০ মিনিটের এই বৈঠকের আগে পুতিন জানান, ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ায় ভালো লেগেছে। আর ট্রাম্প বিশ্বকাপের রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন। তবে এসময় সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি তারা।

প্যালেসে পৌঁছেই দুই দেশের প্রেসিডেন্ট হ্যান্ডশেক করেন, ছবির জন্য পোজ দেন। তবে সেই সময় দুজনকেই খুব চিন্তাগ্রস্থ দেখাচ্ছিলো। এমনকি তাদের মুখে খুব একটা হাসিও ছিলো না। বৈঠকের পর এই দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ট্রাম্প-পুতিনের বৈঠকে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, সিরিয়া ইস্যু এবং মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের ঠিক একদিন আগেই ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১২ রুশ গোয়েন্দার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগপত্র দাখিল করেছেন মার্কিন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুয়েলার। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই ইস্যুটিও আলোচনায় তুলবেন তিনি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি