২৪ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনিদের সহায়তায় আরও ১৩ মিলিয়ন ডলার দিচ্ছে নরওয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ফিলিস্তিনিদের সহায়তায় আরও ১৩ মিলিয়ন ডলার দিচ্ছে নরওয়ে

বাংলাপ্রেস ডেস্ক:  ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ১৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি ২৮ লাখ টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে ফিলিস্তিনি সরকারি খাতের বাজেট সহায়তাও রয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ত এইডে এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনেরও সমালোচনা করেন। আন্তর্জাতিক আইনের অধীনে এসব বসতি অবৈধ বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দেশটি বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা দেশগুলোর সমন্বয়কারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি