৪ মে ২০২৬

ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বললেই ‘অপরাধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বললেই ‘অপরাধ

বাংলাপ্রেস ডেস্ক:   দীর্ঘ গণহত্যায় ফিলিস্তিনের হাজার হাজার শিশু হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরাইল। হামাসের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হওয়ার পরও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই অবৈধ ভূখণ্ডের বিভিন্ন বাহিনী। এবার শিশুদের অধিকার নিয়ে কথা বলাকেও অপরাধ হিসেবে গণ্য করছে তেল আবিব। এজন্য একটি সংস্থাকে তারা কালো তালিকাভুক্ত করেছে।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল, প্যালেস্টাইন ঘোষণা করেছে, ‘ইসরাইল ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোকে অপরাধীকরণ করছে। এ কারণে ৩৫ বছর ধরে নিপীড়িত শিশুদের অধিকার রক্ষার কাজ চালানোর পর তারা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইসরাইলের চাপের মুখে বন্ধ হওয়া শীর্ষ ফিলিস্তিনি শিশু অধিকার সংস্থাটি এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি শিশুরা গণহত্যা, বর্ণবৈষম্য, সামরিক দখলদারিত্ব এবং অবৈধ ইসরাইলি বসতির দ্রুত বিস্তারের মধ্যে জীবনযাপন করছে।’

সংস্থাটি আরও বলে, ‘দশকের পর দশক ধরে এই সংস্থা সব বাধা অতিক্রম করে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করেছে। এখন আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই—তারা যেন এই দায়িত্ব গ্রহণ করে এবং ফিলিস্তিনি শিশুদের প্রাপ্য ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যায়।’সূত্র: আল জাজিরা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি