৫ মে ২০২৬

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম
ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

বাংলাপ্রেস ডেস্ক:   ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সাক্ষাৎকারে স্মোতরিচ জানান, তিনি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, যা গতকাল অনুমোদন পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার।

উল্লেখ্য, স্মোতরিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন দখলদার বসতি স্থাপনকারী। পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি সেটলারদের মধ্যেই তিনি অন্তর্ভুক্ত।

ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সৌদি আরব। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং একই সঙ্গে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে গুরুতর হুমকির মুখে ফেলছে।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরে বসতি স্থাপনের মাধ্যমে ধাপে ধাপে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আসছে ইসরায়েল। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলে গত প্রায় তিন বছরে এই কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

২০২২ সালের শেষ দিকে লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের পর থেকে পশ্চিম তীরে ইহুদি আবাসন বা আবাসিক স্থাপনার সংখ্যা ১২৮টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে। অর্থাৎ, নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনের হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

তবে এই হিসাব নতুন করে অনুমোদিত ১৯টি বসতির আগের। সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গত তিন বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছাবে ৬৯টিতে। এ বিষয়ে স্মোতরিচ বিবিসিকে জানান, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে পুরোপুরি ‘কবর দেওয়ার’ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনবিরোধী ইসরায়েলি সংগঠন পিস নাও-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা ১৬০টি। এসব বসতিতে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি