৫ মে ২০২৬

ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি

বাংলাপ্রেস ডেস্ক:   ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। 

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ‘মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য’। 

তিনি জানান, এই কারণে ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডব্রিন্ডট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে ফিলিস্তিন ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন।

সংবাদ সংস্থার তথ্যমতে, চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিন এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হলো ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিকে আরও সম্প্রসারিত করা।

ডব্রিন্ডট বলেন, ‘গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি