৪ মে ২০২৬

ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ এএম
ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার

বাংলাপ্রেস ডেস্ক:   ফিক্সিংয়ে সম্পৃক্ততার সন্দেহে অন্তত সাত ক্রিকেটারকে এবারের বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবু। ফলে আসন্ন বিপিএল মৌসুমে তারা অংশ নিতে পারছেন না।

শনিবার (২৯ নভেম্বর) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সন্দেহভাজন এসব ক্রিকেটারের নাম নিলাম থেকে প্রত্যাহার করা হয়েছে। 

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আগামীকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল নিলাম। 

প্রাথমিক খসড়া তালিকায় অভিযুক্ত ক্রিকেটারদের নাম থাকলেও দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে তাদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তার পরামর্শ অনুযায়ীই চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় এই ক্রিকেটারদের। 

উল্লেখ্য, গত আসরে ফিক্সিং নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের ওই কমিটির প্রাথমিক প্রতিবেদনে মোট ১৮-১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিং-সংশ্লিষ্টতার সন্দেহ উঠে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি