৫ মে ২০২৬

ফিফার পেজে চিরকুটের গান নিয়ে সুমির প্রতিক্রিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফিফার পেজে চিরকুটের গান নিয়ে সুমির প্রতিক্রিয়া
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা বিশ্ববাসী দেখেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’ ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। এই প্রতিবেদন লেখার সময় রিলটির ভিউ হয়েছে ৫ লাখের বেশি। রিলটি নজরে পড়েছে চিরকুট’র ভোকালিস্ট ও দলনেতা শারমিন সুলতানা সুমির চোখেও। সামাজিক মাধ্যমে তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ছোটবেলা থেকে ফুটবল/ ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লাগছে।’’ প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় চিরকুটের যাদুর শহর নামের অ্যালবামটি। শিরোনাম গানটির লিরিক লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু, সুমি ও ইমন। মিউজিক প্রডাকশনে ছিলেন পাভেল অরিন। মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি