৪ মে ২০২৬

ফিফা বর্ষসেরা হওয়ার ২৪ ঘণ্টা পর পেনাল্টি মিস করলেন দেম্বেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
ফিফা বর্ষসেরা হওয়ার ২৪ ঘণ্টা পর পেনাল্টি মিস করলেন দেম্বেলে

বাংলাপ্রেস ডেস্ক:   উসমান দেম্বেলে তার জীবনের সেরা বছরটাই কাটালেন ২০২৫ সালে। ব্যালন ডি’অরের পর জিতলেন ফিফা বর্ষসেরার পুরস্কারও। তবে তার ঠিক ২৪ ঘণ্টা না পেরোতেই হরিষে বিষাদ নেমে এল তার। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে পেনাল্টি মিস করে বসেন তিনি। 

ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্লামেঙ্গো গত রাতে মুখোমুখি হয়েছিল। ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে শেষ হয়। ৩৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাৎশখেলিয়া। দেজিরে দুয়ের নিচু ক্রসটা ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক ঠেকালেও পুরোপুরি আটকাতে পারেননি। সে বলটা গিয়ে পড়ে জর্জিয়ান ফরোয়ার্ডের পায়ে, তিনি সহজেই ফাঁকা জালে বল জড়ান। 

৫৯ মিনিটে পিএসজির ভুলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিতিনিয়ার ভুল পাসে বল পেয়ে গিয়েছিল ব্রাজিলের এই দল। এরপর শেষমেশ মার্কিনিয়োস বক্সে ফাউল করে আটকান ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ডকে। পেনাল্টি থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও।

পুরো ম্যাচে দেম্বেলে নিজের ছায়া হয়ে ছিলেন। পেনাল্টি শ্যুটআউটেও তিনি ভুল করে বসেন। ফ্ল্যামেঙ্গোর প্রথম পেনাল্টিটা ঠেকিয়ে দেন পিএসজির রাশান গোলরক্ষক মাতভেই সাফোনোভ। দেম্বেলের সুযোগ ছিল পিএসজিকে এগিয়ে দেওয়ার। তবে ফরাসি উইঙ্গার শেষমেশ বলটা তুলে দেন আকাশে। বল ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। তার এই মিস পিএসজির জন্য বড় বিপদ ডেকে আনতে পারত।

তবে এরপরও পিএসজি শেষ হাসি হেসেছে সাফোনোভের কল্যাণে। একে একে ৪টি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। পিএসজি জেতে তাদের প্রথম বৈশ্বিক শিরোপা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি