৪ মে ২০২৬

ফেসবুকের কালো তালিকায় ১ বাংলাদেশিসহ দেশের ৬ জঙ্গি সংগঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেসবুকের কালো তালিকায় ১ বাংলাদেশিসহ দেশের ৬ জঙ্গি সংগঠন

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে দীর্ঘ দীনের অভিযোগ ছিলো সন্ত্রাসী, জঙ্গি সংগঠনগুলোকে অপপ্রচার চালাতে সহায়তার। সেই অভিযোগ থেকে রেহাই পেতে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম বিশ্বের বিভিন্ন দেশের চার হাজারের বেশি সন্ত্রাসী-জঙ্গি সংগঠন এবং ব্যক্তিকে গোপন কালো তালিকাভুক্ত করেছে; যারা অনলাইন-অফলাইনে সহিংসতার বিস্তার করেন। এই তালিকায় বাংলাদেশের এক ব্যক্তি ও ছয় জঙ্গি সংগঠনের নাম রয়েছে।

ফেসবুকের 'ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স' পলিসির আওতায় গোপন এই কালো তালিকার একটি সংস্করণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট।

বিশ্বের বিভিন্ন দেশের জঙ্গি সংগঠন, হিংসা-বিদ্বেষ সহিংসতার প্রচারকারী গোষ্ঠী এবং রাজনীতিবিদেরও এই তালিকায় যুক্ত করেছে ফেসবুক। তালিকায় বাংলাদেশের যে ছয় জঙ্গি সংগঠনের নাম রয়েছে সেগুলো হলো—

১. আল মুরসালাত মিডিয়া

২. ইসলামিক স্টেট বাংলাদেশ

৩. হরকাত উল-জিহাদ-ই-ইসলামী বাংলাদেশ

৪. আনসারুল্লাহ বাংলা টিম

৫. জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)

৬. সাহাম আল-হিন্দ মিডিয়া

ফেসবুক বলছে, সাহাম আল-হিন্দ মিডিয়ার সঙ্গে জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশের এবং আল মুরসালাত মিডিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সম্পর্ক রয়েছে।

ফেসবুকের বিপজ্জনক ব্যক্তির তালিকায় এক বাংলাদেশির নামও রয়েছে। তরিকুল ইসলাম নামে ওই বাংলাদেশির সঙ্গে জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সম্পর্ক আছে বলে জানিয়েছে ফেসবুক। তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

দ্য ইন্টারসেপ্ট ফেসবুকের গোপন কালো তালিকাভুক্ত সব সংগঠন এবং ব্যক্তির নাম প্রকাশ করেছে। এর মধ্যে বিভিন্ন দেশে পরিচালিত দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশ মিউজিক ভিডিও, রাজনীতিক এবং মৃত ঐতিহাসিক ব্যক্তির নামও রয়েছে। তালিকায় ঠাঁই পাওয়া সব সংগঠন এবং ব্যক্তি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি