ফেসবুকে মামুনুল হকের পক্ষে প্রচার চালানোয় আ.লীগ নেতা কারাগারে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে প্রচার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোয় মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বিকেলে আসামি জয়মন্ডপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভেজ আহম্মেদের আদালতে পাঠানো হয়।
শুনানি শেষে বিচারক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অলি আহমেদের বাড়ি সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামে।
সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান বাদী হয়েছে বুধবার রাতে মামলা করেন। রাতেই ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং হেফাজতের পক্ষে সরকারবিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিলেন অলি আহমেদ। ফেসবুকে মামুনুলের পক্ষে সম্প্রতি তিনি নিউজ শেয়ার করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি