৪ মে ২০২৬

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকায় তরুণী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকায় তরুণী গ্রেপ্তার
বাংলাপ্রেস অনলাইন: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিম ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের নিজ বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করে র‍্যাব-২। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল গতকাল রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ধানমন্ডির ওই বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, এক পাতা করে ফেসবুক আইডি প্রোফাইলের প্রিন্ট কপি এবং অডিও ক্লিপের প্রিন্ট কপি জব্দ করা হয়। ফারিয়ার দেওয়া তথ্যের বরাতে রবিউল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ফেসবুক আইডি মেসেঞ্জার থেকে বিভিন্ন রকম স্ট্যাটাস ও উসকানিমূলক মিথ্যা তথ্যসংবলিত অডিও ক্লিপ রেকর্ড করে পোস্ট করতেন। র‍্যাব জানায়, এসব তিনি ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে করতেন। বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ফারিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিতেন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ছাত্রদের সব দাবি মেনে নিলেও অন্য সহযোগীদের নিয়ে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা করে আসছেন ফারিয়া। তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি