
বাংলাপ্রেস ডেস্ক: ফেসবুক শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকারক, ছড়ায় বিভাজন- যা মার্কিন গণতন্ত্রের জন্য বড় হুমকি। মঙ্গলবার, কংগ্রেসের শুনানিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন।
গত সোমবার (৪ অক্টোবর) বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা অচল থাকা নিয়ে চলছে তোলপাড়।
এরমধ্যেই, মার্কিন কংগ্রেসের শুনানিতে বিস্ফোরক তথ্য দিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হগেন। তার অভিযোগ, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ শুধু মুনাফার দিকেই নজর দিচ্ছেন। ফলে, প্ল্যাটফর্মটি শিশুদের ভয়ানক ক্ষতি করার পাশাপাশি আর্থ-সামাজিক বিভাজনকেও উসকে দিচ্ছে।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]