ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম আপাতত বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। বাংলাদেশের মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী এর ব্যবহারকারীরা। ফেসবুকের মালিকানাধীন এ তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম কাজ করছে না।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশেও ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।
ব্যবহারকারীরা ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না বলে তাদের ডিভাইসের পর্দায় ভেসে উঠছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি