৪ মে ২০২৬

ফেরি দুর্ঘটনা: দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেরি দুর্ঘটনা: দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান চলছে

বাংলাপ্রেস ডেস্ক: মানিকগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাটুরিয়ার ৫ নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহের ভেতরে আটকা পড়া ট্রাক উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকাল সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা।

সকাল ৭টায় উদ্ধারকাজ শুরুর কথা থাকলেও সোয়া ৮টায় উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া আসার জন্য ইতোমধ্যে রওনা হয়েছে। চাঁদপুর থেকে পাটুরিয়া প্রায় ১৪১ কিলোমিটার নদীপথ। যে কারণে প্রত্যয় জাহাজটি কখন পাটুরিয়ায় পৌঁছাবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহর বডির ওজন ৪৮০ টন। আর উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষতা রয়েছে ৬০ টনের। এ জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধার করার কাজ শুরু করা যাবে। হাজমা শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত ফেরি আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হাজমা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি