ফেরদৌস ও পূর্ণিমা গুরুতর আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নোয়াখালী থেকে সংবাদদাতা : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্ণিমা শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আঘাত পান।
রোববার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি বলেন, প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকালে তাদেরকে নোয়াখালী সদরে নেওয়া হবে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্স-রে করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করছেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি