ফের ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলার আরও একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে তিনজনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি- নৌযানটিতে করে মাদক পাচার করা হচ্ছিলো যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালায় অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ।
ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। এর আগে, একই অঞ্চলে আরও একটি মাদকবাহী নৌযানে হামলা চালায় ওয়াশিংটন। প্রাণ যায় কমপক্ষে ১১ জনের।
মাদক বিস্তাররোধে সম্প্রতি, ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ারসহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ককপিটে পাইলটদের মারামারি: সৌদি আরবে ইসরায়েলগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
সঙ্গীত একাডেমি