৫ মে ২০২৬

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ এএম
ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?’

জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে।

এরপর ট্রাম্প বলেন, ‘ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।’

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দরাবাদে সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে। 

ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ভারত-পাকিস্তান যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, এরইমধ্যে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি