৪ মে ২০২৬

ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদের সাতদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৯ অক্টোবর) সাতদিনের রিমান্ড শেষ হলে এদিন দুপুর ২টা ৫৩ মিনিটে অভিযুক্ত ইকবালসহ চারজনের আদালতে নেয় সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। পরে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি