ফের পপির বিয়ের গুঞ্জন !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা পপির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। প্রায়ই শোনা যায় তার বিয়ের গুঞ্জন। সম্প্রতি আবারও একই রটনা রটেছে সিনেমাপাড়ায়।
শোনা যাচ্ছে, গোপনেই বিয়ের কাজ সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। পাত্রের নাম জানা না গেলেও জানা যায় পাত্র একজন ব্যবসায়ী।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে ছিলেন পপি। সেই বিরতিতেই সেরেছেন বিয়ে- এমটাই মনে করছেন সবাই। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেক চিত্রনির্মাতারাও দাবি করছেন, গোপনে সংসার পেতেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি