১৯ জুন ২০২৬

ফের মা হতে চলছে ঐশ্বর্য রাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের মা হতে চলছে ঐশ্বর্য রাই
বাংলাপ্রেস ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরতেই চর্চায় ঐশ্বর্য রাই বচ্চন। অভিনেত্রী আবারও কি মা হতে চলেছেন? এমন প্রশ্ন নেটিজেনদের একাংশের। মনে করা হচ্ছে, বচ্চন পরিবারের বধূর ঢিলেঢালা পোশাক দেখেই এমন মন্তব্য তাঁদের। ২০১৮ সালে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। ছবিতে অনিল কাপুর, রাজকুমার রাওয়ের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন বচ্চন পরিবারের বধূ। আগামীতে মণিরত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে সিনেমার পর্দায় সেভাবে ঐশ্বর্যকে দেখা না গেলেও কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরেও কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন ঐশ্বর্য। স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন তিনি। প্রথমে একটি গোলাপি রঙের স্যুট পরে কানের রেড কার্পেটে দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে। পরে আবার কালো রঙের প্রেক্ষাপটে তৈরি ফ্লোরাল গাউনে কানের রেড কার্পেটে দেখা দেন ঐশ্বর্য। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। আফটার পার্টিতে এভা লঙ্গোরিয়ার মতো হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাঁকে। কান উৎসবের পর্ব শেষ করে স্বামী ও কন্যাকে নিয়ে রবিবার ভোররাতে মুম্বই বিমান বন্দরে পৌঁছান ঐশ্বর্য। তা নিয়েই শুরু হয়ে যায় তরজা। ঐশ্বর্যর ভিডিও দেখে অনেকেই তাঁকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। অনেকে আবার অভিনেত্রীর পোশাকের সমালোচনা করেন। তাঁকে ভাল পোশাক বাছার পরামর্শ দেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি