ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। গতকাল মঙ্গলবার রাতে নিজেই টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন।
৭৯ বছর বয়সী অমিতাভ বচ্চন এ নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাসে সংক্রমিত হলেন। তবে তার শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি।টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’ ২০২০ সালে করোনা পজেটিভ আসলে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় এবং নাতনি আরাধ্যরও কোভিড পজিটিভ আসে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি