ফের ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমান চলাচলের সম্ভাবনা: পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৫ বছর পর আবারও ঢাকা-নিউ ইয়র্ক রুটে নিয়মিত বাংলাদেশ বিমান চালুর সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকাবাসী খুব খুশি হবে যদি বাংলাদেশ থেকে এখানে আবারও বিমানের ফ্লাইট চালু হয়। প্রধানমন্ত্রী গতকাল বিমানে এসেছেন। সুখবর, তারা বিমানকে অ্যালাউ করেছে। চার্টার্ড ফ্লাইট হতে পারে, কিন্তু তারা বিমানকে অ্যালাউ করেছে। আশা করি আগামীতে নিউইয়র্ক-ঢাকা বিমান চালু হবে। গতকাল সোমবার নিউ ইয়র্কে হোটেল লোটে প্যালেসে প্রেস ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আগে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যেতাম বাংলাদেশ বিমানে করে, বহু বছর আগে। তারপর বিমানটা বন্ধ হয়ে যায়। এখন আমাদের বিমান এখানে এসেছে। আমাদের প্রত্যাশা যে, আগামীতে বাংলাদেশ বিমান নিউ ইয়র্ক টু ঢাকা এই লাইনটা চালু হবে।
ফ্লাইট চালুর অগ্রগতি সম্পর্কে ড. মোমেন বলেন, আপনারা জেনে খুশি হবেন, ইতোমধ্যে এখানকার ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে একটা চুক্তি হয়েছে এবং এটা বেশ ভালো পর্যায়ে রয়েছে। সে জন্য আমরা আশাবাদী হতে পারি।
উল্লেখ্য, নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ বাংলাদেশ বিমান অবতরণ করছিলো ২০০৬ সালে মে মাসে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি