৫ মে ২০২৬

ফের চমক দিলেন হিমেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফের চমক দিলেন হিমেশ

বাংলাপ্রেস ডেস্ক : বরাবরই নতুন কিছু করতে চেষ্টা করেন হিমেশ রেশমিয়া। বলিউডের এই গায়ক-অভিনেতা ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলকে দিয়ে গান করিয়েছেন। সেই গান ‘তেরি-মেরি’ এখনও ভাইরাল। ফের চমক দিলেন হিমেশ।

রানু মণ্ডল গেয়েছিলেন নিজের ছবি ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হির’-এর একটি গান। এ বার সেই ছবিতেই তুলে আনলেন আরও এক নতুন প্রতিভা। হিমেশের সঙ্গে গান গাইলেন শ্যানন কে। ইতিমধ্যেই মুম্বইয়ে রেকর্ডিংও হয়ে গিয়েছে। সেই রেকর্ডিংয়ের ভিডিয়ো মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ।

গানের নাম ‘টিকটক’। রেকর্ডিংয়ের ভিডিয়ো শেয়ার করে হিমেশ লিখেছেন, ‘হ্যাপি, হার্ডি অ্যান্ড হির’-এ গান গাইলেন আরও এক নতুন প্রতিভা শ্যানন কে।’

কিন্তু কে এই শ্যানন? সে পরিচয়ও দিয়েছেন হিমেশ। জানিয়েছেন শ্যানন কে জনপ্রিয় গায়ক কুমার শানুর মেয়ে। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ২০২০-র ৩ জানুয়ারি মুক্তি পাবে বলেও জানিয়েছেন হিমেশ রেশমিয়া।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি