৫ মে ২০২৬

ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
বাংলাপ্রেস ডেস্ক: দেশের চলমান করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর ছুটি বাড়ল। আজ মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হলেও কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি