ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন : মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ঢাকা : প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণআন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন ও গুম-খুনের বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি