৬ মে ২০২৬

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল

বাংলাপ্রেস, ঢাকা : আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন শুরু হবে। আসন্ন উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (সোমবার)নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হেলালুদ্দীন বলেন, উপজেলা পরিষদে নির্বাচন শুরু হতে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে। এবার ভোট হবে পাঁচটি ধাপে। উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এসএসসি, এইচএসচি ও রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোট শুরু করা হবে। ইসি সচিব জানান, একাদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি