ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: নুর
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২১ এএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ।
তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। যেটি জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা।
নুর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি