৬ মে ২০২৬

ফেব্রুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো ৬৭৭০ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেব্রুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো ৬৭৭০ কোটি টাকা
বাংলাপ্রেস ঢাকা: ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬ হাজার ৭৭০ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা (ডলার প্রতি ১০৭ টাকা হিসেবে)। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যে এসব জানা গেছে। পরিসংখ্যান বিভাগ আরও জানায়, এই টাকার পরিমাণ জানুয়ারি মাসের চেয়ে কিছুটা কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট দুই মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি