৫ মে ২০২৬

ফার্মেসীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফার্মেসীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেফতার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগঞ্জে ফার্মেসীতে চিকিৎসার নিতে এসে ধর্ষিত হয়েছেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসীতে। পল্লী চিকিৎসক ফরিদ হোসেন লামচর গ্রামের ভূঁইয়া বাড়ির হারুনুর রশিদের ছেলে। ধর্ষিতা গৃহবধু বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করলে রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসি তদন্ত জহিরুল আলম,এসআই ওয়ালী উল্যাহ পল্লী চিকিৎসক ফরিদকে গ্রেফতার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করে। অপরদিকে শুক্রবার সকালে ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামচর গ্রামের দত্তের বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের স্ত্রী শাররিক অসুস্থতার কারণে পাশ্ববর্তী লামচর বাজারের ফরিদ ফার্মেসিতে যায়। এসময় লম্পট পল্লী চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার কথা বলে ফার্মেসীর ভিতরের একটি নির্জন কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ফরিদ তাকে মুখ চেপে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষনিক ওই গৃহবধু কাউকে কিছু না বলে লোক-লজ্জার ভয়ে বাড়িতে গিয়ে শশুর-শাশুড়ীসহ পরিবারের লোকজনকে জানায়। ধর্ষিতা গৃহবধু জানান, প্রথম প্রথম ফার্মেসীতে গেলে ফরিদ আমার শরীরের ভিবিন্নস্থানে হাত দেওয়ার চেষ্টা করলে আমি তাকে সতর্ক করলেও সে জোরপর্বক বিগত কয়েকমাস থেকে ফরিদ বেশ কয়েকবার আমাকে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে আমি কাউকে কিছু বলিনি। এ ব্যাপারে পল্লী চিকিৎসক ফরিদের ভাই টিপু সুলতান জানান,এটা একটা সাজানো নাটক। আমার ভাইকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষার পরেই সত্য ঘটনা বের হয়ে আসবে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,গৃহবধুর দায়ের করা মামলার ভিত্তিতেই পল্লী চিকিৎসককে ফরিদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি