৪ মে ২০২৬

ফারজানা রুপার স্বামী শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেফতারের প্রক্রিয়া চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফারজানা রুপার স্বামী শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেফতারের প্রক্রিয়া চলছে
বাংলাপ্রেস ডেস্ক: একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক উপস্থাপিকা। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। এর আগে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেছিলেন সাবেক উপস্থাপিকা ও নারী ডাক্তার। শাকিল আহমেদ একই টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপার স্বামী। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান থানা পুলিশ জানায়, সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মামলার বরাত দিয়ে গুলশান থানা–পুলিশ বলেছে, এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি। এ বিষয়ে বক্তব্য জানতে শাকিল আহমেদের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাননি। তিনি কারো ফোন ধরছেন না। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি