৫ মে ২০২৬

ফাইভ স্টারের ‘যৌনকর্মী’ স্বস্তিকা, যা বললেন নায়িকা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফাইভ স্টারের ‘যৌনকর্মী’ স্বস্তিকা, যা বললেন নায়িকা!

বাংলাপ্রেস ডেস্ক: তিনি কলকাতার আট থেকে আশি সবারই প্রেম, সকলেই পছন্দ করেন তাকে। তিনি টলিউডের ‘কুইন’ স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার পেজে দুটি ছবি শেয়ার করেন। নিজের চুলে গ্রে হোয়াইট কম্বিনেশন করিয়েছেন স্বস্তিকা। ফেসবুকে ‘গ্রে ম্যটারস। অ্যান্ড ইয়েস কল মি ওল্ড, ওল্ড ইজ সেক্সি অ্যান্ড আই নো ইট’ বলে ক্যাপশন দিয়ে সেই ছবিই শেয়ার করেন তিনি। মাত্র ২০ ঘন্টার মধ্যেই তার ছবিতে লাইক ও রিঅ্যাক্ট পড়ে প্রায় ১৮ হাজার। কমেন্টও ছাড়িয়ে যায় শতকের ঘর এবং শেয়ার হয় প্রায় ৫০০-এর কাছাকাছি। নায়িকার এই ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্তরা। বহু মানুষ অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এর মধ্যেই ঢুকে পড়েন রাম বণিক নামে এক ব্যক্তি। সরাসরি স্বস্তিকাকে ‘যৌনকর্মী’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন স্বস্তিকাকে দেখতে যৌনকর্মী লাগছে। এরপরেই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন স্বস্তিকার ভক্তরা। কমেন্ট বক্সে ঢুকে তাকে প্রত্ত্যুত্তর দিয়েছেন নায়িকার ভক্তরা। একজন সরাসরি লিখেছেন, মানসিকতা চিরকাল হাঁটুর নীচেই রয়ে গেল।

রাম বণিকের করা কমেন্টের প্রত্যুত্তর দিয়েছেন নায়িকা নিজেও। স্বস্তিকা লিখেছেন, থ্যাঙ্ক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার! আপনি নিজের চিন্তা ধারাটা ওদের মতো বড় করুন দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।

নায়িকার এই উত্তরে রীতিমতো খুশি হয়েছেন নায়িকার ভক্তরা। তার প্রত্যুত্তরে লাইক ও রিঅ্যাক্ট করেছেন ১৮৩ জন। কিন্তু এর পরেও দমে যাননি রাম বণিক নামে ওই প্রোফাইলের মালিক। তিনি তার কমেন্টের প্রত্যুত্তরে জানান, স্বস্তিকাকে যৌনকর্মী না, বরং ফাইভ স্টারের যৌনকর্মীর মতো লাগছে। রাম বণিক কমেন্টে আরো জানান, স্বস্তিকার নাকি রুচিবোধ খুবই নোংরা এবং নায়িকা সস্তার জনপ্রিয়তার পিছনে ছুটছেন।

এরপরেই রাম বণিক নামে ওই প্রোফাইলটির বিরুদ্ধে আক্রমণে নামেন নায়িকার ভক্তরা। সকলেই জানান ওই প্রোফাইলটি নকল। কারণ প্রোফাইলে কোনো সঠিক ছবি নেই।

প্রায় ৫০ টি কমেন্টে ওই প্রোফাইলটির রুচি নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু তারপরেও বন্ধ হয়নি ওই ফেক প্রোফাইল থেকে মন্তব্য। বারেবারে অশালীন আক্রমণ করা হয় অন্য মহিলাদেরও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি