৯ আগস্ট ২০২৬

ফাইনালে যেতে ইংল্যান্ডের দরকার ২২৪ রান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফাইনালে যেতে ইংল্যান্ডের দরকার ২২৪ রান

খেলাধুলা ডেস্ক: ইংলিশ বোলারদের তোপের মুখে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে এ্যালেক্স ক্যারিকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে প্রতিরোধ গড়েন স্টিভ স্মিথ। মূলত তার ব্যাটে চড়েই ইংল্যান্ডের বিপক্ষে ২২৩ রানের মাঝারি স্কোর গড়ে অস্ট্রেলিয়া। তবে ফাইনালে যেতে হলে স্টার্ক-কামিন্সদের সামলে ২২৪ রান করতে হবে স্বাগতিকদের।

এর আগে চলতি দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে ফাইনালের এ লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যার ফলে আর্চার-ওকসদের বিপক্ষে এ ম্যাচে অজিরা যে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে, সেটা আগেই বোঝা গিয়েছিলো।

হয়েছেও তাই। ব্যাটিংয়ের শুরু থেকেই ওই আর্চার-ওকসদের তোপের মুখে পড়ে অজিরা। ১৪ রানেই হারায় তিন টপ অর্ডারকে। বিপর্যয়ে পড়ে অজিরা। সেই বিপর্যয় থেকে আর উঠে দাঁড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চতুর্থ উইকেট জুটিতে উইকেট কিপার ব্যাটসম্যান এ্যালেক্স ক্যারিকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে যা একটু প্রতিরোধ গড়েন স্টিভ স্মিথ।

তবে আদিল রশিদের ঘূর্ণিতে ক্যারি ৪৬ রান করে আউট হলে ভাঙে সে প্রতিরোধ। এরপর একাই লড়াই চালিয়ে দলের রানকে দুইশ পার করান সাবেক ক্যাপ্টেন স্মিথ। রান আউটের কাটা পড়ে ৮ম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে খেলেন ৮৫ রানের লড়াকু ইনিংস। ১১৯ বলে ছয় বাউন্ডারিতে ওই রান করেন স্মিথ। মূলত তার ব্যাটেই ইংলিশদের বিপক্ষে ২২৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

স্মিথ-ক্যারি ছাড়া ম্যাক্সওয়েলের ২২ এবং শেষ দিকে মিচেল স্টার্কের এক ছয়ে এক চারে করা ২৯ রানই ছিল অজি ইনিংসের উল্লেখযোগ্য দিক।

এর আগে আউট হওয়া অপর ব্যাটসম্যানরা হলেন- ফিঞ্চ (০), ওয়ার্নার (৯), হ্যান্ডসকম্ব (৪) এবং স্টয়নিস (০)। ইংলিশদের হয়ে আদিল রশিদ ও ক্রিস ওকস তিনটি করে এবং জোফরা আর্চার ২টি উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়া একাদশ: এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, নাথান লিয়ন।

সম্ভাব্য ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি