ফাইনালে উড়ন্ত সূচনা রাজশাহীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ৭ ওভারের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান।
২০ বলে ৩৪ আর ২২ বলে ১৯ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম ও পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান।
চট্টগ্রামের একাদশ: নাঈম শেখ, মির্জা বেগ। মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, জাহিদুজ্জামান শেখ মেহেদী, শরীফুল ইসলাম, মুকিদুল আমের জামাল ও তানভীর ইসলাম।
রাজশাহীর একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এসএম মেহরব, জিমি নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি