৭ মে ২০২৬

এটিএম শামসুজ্জামানকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এটিএম শামসুজ্জামানকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা

বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা দেয়া হয়েছে। সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বরেণ্য এ অভিনেতা। অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও ৬ মে তাকে আবারো লাইফ সাপোর্ট দেয়া হয়। এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের খ্যাতিমান এই অভিনেতা। সবশেষ ১১ মে তিনি কিছু কথা বলতে পারছিলেন এবং মানুষের ডাকের সাড়াও দিয়েছিলেন।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছেন তার বাবা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি