২৭ সেপ্টেম্বর ২০২৬

এথেন্সে ভবনধসে ৪ মার্কিনসহ নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
এথেন্সে ভবনধসে ৪ মার্কিনসহ নিহত ৬

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি ভবনধসে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে চারজন—দুই পুরুষ ও দুই নারী—যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তাদের সঙ্গে পাওয়া কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র থেকে এ তথ্য জানা যায়।

অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বৃদ্ধ দম্পতি—একজন ব্রিটিশ পুরুষ ও একজন গ্রিক নারী। তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।

শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাসের ধারণা, বড় ধরনের গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো খালি করে দেওয়া হয়।

মেয়র বলেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে এবং পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিক ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।

এ ছাড়া বিস্ফোরণের স্থানের একটি বাড়ির বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন

বলেও স্থানীয় একটি নাগরিক সংগঠন দাবি করেছে। গ্রিক পুলিশও বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে এবং তার উৎস কী ছিল, তা এখনো নিশ্চিত হয়নি। সূত্র: আল জাজিরা
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি