এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়েছে। তাকে ঢাকার হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর হিসেবে বদলি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
হারুন অর রশীদকে গত বছরের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি