২৫ আগস্ট ২০২৬

এশিয়া কাপের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম
এশিয়া কাপের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী দল

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

এশিয়া কাপ শেষে মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। এই দুটি টুর্নামেন্টেই অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াডে ছিলেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে এই দুটি টুর্নামেন্টের একটিতেও অংশ গ্রহণ করা হচ্ছে না তার। জানা গেছে, চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন তৃষ্ণা।

অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তৃষ্ণা। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। যে কারণে আসন্ন এশিয়া কাপ তো বটেই, এশিয়ান গেমসেও তার খেলা একরকম অনিশ্চিত। এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে স্কোয়াডে কে জায়গা পাবেন, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।

আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি