এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে লাভ হলো বাংলাদেশের। নিরাপত্তার শঙ্কায় ভারতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তারা না যাওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের।
এশিয়া কাপে খেলার আশা শেষ হয়েও পাকিস্তানের নাম প্রত্যাহারে সুযোগ পেয়েছে বাংলাদেশ।গতকাল আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পায় বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৯ আগস্ট রাজগিরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচিও আজ প্রকাশিত হয়েছে। তাতে পুল ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অপর তিন গ্রুপ সঙ্গী হচ্ছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
টুর্নামেন্ট শুরুর দিন মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ৩০ আগস্ট প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর শক্তিশালী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর।
অন্যদিকে এশিয়া কাপে বাংলাদেশের মতো কপাল খুলেছে কাজাখস্তান।ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় এইচএফ কাপে চতুর্থ হওয়া কাজাখস্তান সুযোগ পেয়েছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল তৃতীয়। পুল ‘এ’-তে কাজাখস্তানের সঙ্গী চীন, জাপান ও স্বাগতিক ভারত।
প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তারাই এফআইএইচ হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পাবে।আর পয়েন্ট তালিকার পরের পাঁচ দল বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে। আগামী বছর বিশ্বকাপ হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি