৪ মে ২০২৬

এশিয়া কাপ বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এশিয়া কাপ বাতিল
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কায় আগামী মাসে হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট। মূলত গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপের এই আসরটি। তবে করোনার কারণেই সেটা পিছিয়ে এ বছর জুনে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন সেটাও বাতিল হয়ে গেল। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, করোনাভাইরাসের কারণে এমনিতেই বন্ধ ছিল ক্রিকেট। তার উপর আগামী দুই বছর ঠাসা সূচি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর। তবে কী এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা একবারেই নেই- এমন প্রশ্নের জবাবে অ্যাশলে ডি সিলভা বলেন, আন্তর্জাতিক দলগুলোর ব্যস্ত সূচির কারণে ২০২৩ বিশ্বকাপের পর এশিয়া কাপ আয়োজন করা হতে পারে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি