১০ আগস্ট ২০২৬

এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফলে উঠে এসেছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের এক হতাশাজনক চিত্র।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের ফলে দেশে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একজনও পাসের মুখ দেখতে পাননি।

বিগত ২০২৫ সালের তুলনায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। গত ২০২৫ সালে যা ছিল ৪৮টি।

সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বছর এ বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। গত ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮৬টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গত ২০২৫ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও এ বছর ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি